• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৪:৩২
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৪:৩২

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) অধিদফতরের ওয়েবসাইটে এ ফল জানানো হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী।

২৪২ পদের বিপরীতে আবেদন তিন লাখের বেশি

যুব উন্নয়ন অধিদফতরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২ জন নিয়োগের জন্য গত ১০ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১১তম গ্রেডের এই পদে আবেদন করেছিলেন তিন লাখের বেশি প্রার্থী।

তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে পরীক্ষা শুরুর মাত্র দুই মিনিটের মধ্যে তা স্থগিত করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দূরদূরান্ত থেকে আসা অনেক পরীক্ষার্থী সেদিন রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ দেখান।

পুনরায় পরীক্ষা, পরদিন ফল প্রকাশ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়। পরে গত শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) পুনরায় বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর এক দিন পর, শনিবার পরীক্ষার ফল প্রকাশ করে যুব উন্নয়ন অধিদপ্তর।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে জানানো হবে। এ-সংক্রান্ত তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও জানানো হবে।

নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো প্রার্থী অনিয়ম বা অসাধু উপায় অবলম্বন করলে তাঁর প্রার্থিতা কিংবা ফলাফল বাতিল করা হবে বলে সংশ্লিষ্ট অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটি গঠন, গ্রেফতার ৭ জন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে প্রথমে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। পরে প্রতিবেদন দেওয়ার সময়সীমা বাড়ানো হয়।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সাতজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম