• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জন্মদিনে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা

প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ২:১৪
আপডেট: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ২:১৪

 

জনতার আওয়াজ ডেস্ক
আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের উন্নয়নের জনক প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯৫ তম শুভ জন্মদিন। এ উপলক্ষে জাতীয় পার্টি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ সকাল ০৮ টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত পল্লীবন্ধু এরশাদ এর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাভরে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি’র নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পনের সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব জনাব ফখরুল ইমাম ও লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জহিরুল আলম রুবেল, সিনিয়র যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব- আব্দুল হামিদ ভাসানী, বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য- মাসুদুর রহমান মাসুম, জহিরুল ইসলাম মিন্টু, এম এ সোবহান, মাহমুদ আলম, শাহজাহান কবীর, শহীদ হোসেন সেন্টু, জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতা- হাজী মো. শাহজাহান, এম এ সাঈদ, শাহ আলম দেওয়ান, যুব নেতা- শেখ সারোয়ার, আরিফুল ইসলাম রুবেল, মোহাম্মদ উল্লাহ, সামসেদ তাবরেজ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান প্রমুখ।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও দলের জন্য মহান আল্লাহর দরবারে দো’আ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম