• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

জামিনে মুক্ত বিএনপি নেতা আমান

প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ২:২৬
আপডেট: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ২:২৬

 

আদালত প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। তবে বিদেশ যেতে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়েছে।

বুধবার (২০ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে আমানের আইনজীবী ঈদের আগে জামিন শুনানির জন্য আবেদন করলে প্রধান বিচারপতির ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ শুনানির আজকের দিন ধার্য করেন।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আপিল দায়ের করেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন বিএনপি নেতা আমান। আপিল আবেদনে তিনি খালাস চেয়েছেন। পাশাপাশি জামিন আবেদন করেন তিনি।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের দায়ে এক দুর্নীতির মামলায় আমান উল্লাহ আমানকে ২০০৭ সালে ১৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। একই মামলায় তার স্ত্রী সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই আদেশের বিরুদ্ধে আমানের করা আপিল গত বছরের ৩০ মে খারিজ করেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কারাবন্দি আমান পরে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল আবেদন করেন। আবেদনে তিনি জামিন প্রার্থনা করেন। গত ১০ সেপ্টেম্বর ঢাকার একটি আদালতে আমান আত্মসমর্পণ করলে, আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

৩ সেপ্টেম্বর তার স্ত্রী আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি তাকে এ বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত জামিন দেন।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ মামলা করেছিল দুদক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম