• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গৌছ আলী ও লিলু মিয়াকে কারাগারে পাঠানোর ঘটনায়  যুক্তরাজ্য বিএনপির নিন্দা

প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৪:২২
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৪:২২

524E346C 4E5E 40CF A49A 4821120070AF

গৌছ আলী ও লিলু মিয়াকে কারাগারে পাঠানোর ঘটনায়  যুক্তরাজ্য বিএনপির নিন্দা

লন্ডন প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সিলেট জেলা বিএনপি নেতা ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান
লিলু মিয়া নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত কতৃর্ক তাদের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্রই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। আজ এক বিবৃতিতে নেতৃদয় বলেন,  দেশে আজ আইনের শাসন নেই, আইন আদালত চলছে এক বাক্তির ইচ্ছা অনিচ্ছার উপর।  ৭ জানুয়ারির প্রহসনের ডামি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী সরকার বিরোধী দলের  নেতাকর্মীদের উপর চালাচ্ছে বিভীষিকাময়  নির্যাতন নিপীড়ন আর গণগ্রেফতার। দেশের মানুষকে ভয় ভীতি দেখিয়ে তাদের  অবৈধ  ক্ষমতাকে প্রলম্বিত করতে ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করেছে।সীমাহীন দুর্নীতি মাধ্যমে বাকশালিরা দেশে  বিদেশে গড়েছে সম্পদের পাহাড়। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে দেশের মানুষ আজ দিশেহারা। জনবিচ্ছিন্ন আওয়ামী  বাকশালীরা সর্বদা জনগণকে ভয় পায়। তাই জনগণের দৃষ্টি ভিন্নখাতে সরিয়ে দিতে গ্রেফতার ও জামিন নামঞ্জুর করে বিএনপির নেতাকর্মীদেরকে কারাগারে প্রেরণ অব্যাহত রেখেছে।পবিত্র মাহে রমজানেও থেমে নেই নিশিরাতের সরকারের ষড়যন্ত্র। বিবৃতিতে নেতৃদয়, অভিলম্বে   গৌছ আলী
ও লিলু মিয়া চেয়ারম্যানের
নিঃশর্ত মুক্তি দাবী করেন অন্যতায় তার জবাব দিতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত বলে হুশিয়ারি উচ্চারণ করেন।   


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com