• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই: ফখরুল

প্রকাশ: সোমবার, ১৩ জুন, ২০২২ ৩:২২
আপডেট: সোমবার, ১৩ জুন, ২০২২ ৩:২২

মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট

সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ জুন) গণমাধ্যমেপাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, অগণতান্ত্রিক পন্থায় জোর-জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে দুঃশাসন জারি রেখেছে বর্তমান আওয়ামী সরকার। জনগণকে উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে দেশ শাসনের কারণেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যার ফলশ্রুতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের জানমাল এখন চরম হুমকির মুখে। সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্য। সোমবার সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটসহ নেতাকর্মীদের আহত করা সেটিরই নিকৃষ্ট উদাহরণ।

মির্জা ফখরুল বলেন, দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতন ও গুম, খুন, অপহরণের যে হিড়িক চলছে তাতে দেশের মানুষ এখন সর্বদা আতঙ্কগ্রস্ত। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com