• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ব্যবসায়ী উজ্জ্বল হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ৭:১২
আপডেট: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ৭:১২

ব্যবসায়ী উজ্জ্বল হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬

ময়মনসিংহের ধোবাউড়া পূর্ব বতিহালা গ্ৰামের ব্যবসায়ী উজ্জ্বল হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলা থেকে চারজনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের মার্চের ২৭ তারিখ রাতে ব্যবসায়ী উজ্জ্বল বাড়ি ফেরার পথে তার চাচা ও চাচাতো ভাইসহ কয়েকজন মিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উজ্জ্বল মারা যান। ঘটনার ৩ দিন পর ৩০ মার্চ ধোবাউড়া থানায় নিহতের বড়ভাই কুরদত আলী বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।


এ মামলায় প্রথমে পুলিশ চার্জশিট দাখিল করে। পরে বাদীপক্ষের আবেদনে সিআইডি ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি ১৪ জনকে আসামি করে চার্জশিট দেয়। মামলার ১৪ আসামির মধ্যে একজন মারা গেছেন। আর বাকি ১৩ আসামির মধ্যে একজন জামিনে থাকলেও বাকি ১২ আসামি কারাগারে আছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com