• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের গতিতে ২ ধাপ এগিয়ে বাংলাদেশ ১০৬তম

প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪ ৫:৫৫
আপডেট: শুক্রবার, ১৭ মে, ২০২৪ ৫:৫৫

9652536

ইন্টারনেটের গতিতে ২ ধাপ এগিয়ে বাংলাদেশ ১০৬তম

তথ্য-প্রযুক্তি ডেস্ক

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। সর্বশেষ এপ্রিল মাসে বাংলাদেশের অবস্থান ছিলো ১১০তম। মার্চ মাসে তালিকায় দেশের অবস্থান ছিলো ১১২তম। একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতেও দুই ধাপ এগিয়ে ১০৮তম থেকে ১০৬তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি কেমন তা তুলে ধরে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা। প্রতিষ্ঠানটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, এপ্রিলে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিলো ২৩ দশমিক ৮৩ এমবিপিএস ও আপলোড স্পিড ছিলো ১০ দশমিক ৮০ এমবিপিএস। এ সময়ে মেডিয়ান ল্যাটেনসি ছিলো ২৬ মিলিসেকেন্ড।

অন্যদিকে, একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিলো ৪৬ দশমিক ৫২ এমবিপিএস। আপলোড গতি ছিলো ৪৫ দশমিক ৩১ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিলো ৫ মিলিসেকেন্ড।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com