• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শেষ হলো কুসিকের ভোটগ্রহণ

প্রকাশ: বুধবার, ১৫ জুন, ২০২২ ১০:২০
আপডেট: বুধবার, ১৫ জুন, ২০২২ ১০:২০

শেষ হলো কুসিকের ভোটগ্রহণ

শেষ হলো বহুল আলোচিত কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিকের) নির্বাচন। বুধবার সারা দিনে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কোথাও কোথাও ইভিএমে ভোট দেওয়া নিয়ে ভোগান্তি ও অসন্তোষের কথা জানিয়েছেন সাধারণ ভোটাররা।

নির্বাচনের রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে মেয়র পদে মেয়র পদে ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল (হরিণ), মনিরুল হক সাক্কু (বিএনপি নেতা ও দুই বারের মেয়র) (ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ও মাসুদ পারভেজ খান। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অর্থাৎ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচ প্রার্থী।

এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ জনের মতো প্রার্থী আছে ভোটের মাঠে। এ নির্বাচনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কুমিল্লা সিটি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com