• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুবাইতে ইউএই জাতীয়তাবাদী পরিবার এর মতবিনিময় সভা

প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪ ৪:১৮
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪ ৪:১৮

988885 11

দুবাইতে ইউএই জাতীয়তাবাদী পরিবার এর মতবিনিময় সভা

রনি-শ্রাবণ এর উপর হামলার নিন্দা

আরব আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাত জাতীয়তাবাদী পরিবার এর উদ্দ্যোগে সম-সাময়িক রাজনীতি নিয়ে দুবাইতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ২১মে (মঙ্গলবার) দুবাই স্থানীয় একটি রেস্টুরেন্ট এর হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সদ্য সাবেক সভাপতি ছাত্রনেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এর উপর ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনারও জোর দাবি জানান তারা।

বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা লাগামহীন পাগলা কুকুরে পরিণত হয়েছে। সাবেক সংসদ সদস্য এবং একজন গুনী রাজনৈতিক ব্যাক্তি গোলাম মাওলা রনি ও সাবেক ছাত্রনেতা শ্রাবণ এর উপর গত দুইদিনের ন্যাক্কারজনক হামলায় মনে হয় দেশ আজ মগের মুল্লুকে পরিণত হয়েছে। একটি স্বাধীন দেশে এই ভাবে চলতে দেয়া যায় না। দেশ এবং বিদেশ সবখানে বিএনপিকে সুশৃঙ্খল হয়ে এসব আওয়ামী সন্ত্রাসীদের রুখে দিতে হবে।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, ইউএই’তে জাতীয়তাবাদী পরিবার এর সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক রুপরেখায় সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি। দেশবিরোধী আওয়ামী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নেতৃত্বে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে‌‌।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউএই বিএনপি নেতা যথাক্রমে নাসিম উদ্দিন চৌধুরী, এম.এনাম হোসেন, তছলিম উদ্দিন চৌধুরী ও হাবিবুর রহমান সহ সংগঠনের অনেকেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com