• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে লেবার পার্টি

প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪ ১১:৩১
আপডেট: রবিবার, ২৬ মে, ২০২৪ ১১:৩১

966663696

ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে লেবার পার্টি

আরিফ মাহফুজ, বিশেষ প্রতিনিধি লন্ডন
গাজা যুদ্ধ শুরুর পর বেড়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রবণতা। গাজা যুদ্ধের মধ্যেই ইউরোপের তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিকে স্বীকৃতি দিবে। চলতি মাসের ২৮ তারিখেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে এই তিন দেশ। এবার ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছেন বৃটিশ বিরোধীদলীয় নেতা স্যার কিয়ার স্টারমার ।

তবে আগামী সাধারণ নির্বাচনে যদি তার দল জিতে সরকার গঠন করে তবেই তা বাস্তবায়ন হবে। সম্প্রতি বিবিসিকে তিনি এ কথা বলেছেন। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

বিবিসি তরফে স্টারমারের কাছে জানতে চাওয়া হয়- ফিলিস্তিনের একটি রাষ্ট্র হওয়া উচিত কিনা। এমন প্রশ্নের জবাবে স্টারমার বলেন, হ্যাঁ, আমি মনে করি। আমি মনে করি ফিলিস্তিনের স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরাইলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রয়োজন। স্বীকৃতি প্রদানটা এই কার্যক্রমের অংশ হতে হবে।

তিনি বলেন, শান্তি প্রক্রিয়ায় সঠিক সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হবে। কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com