• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৫৪২ আসনের চূড়ান্ত ফল ঘোষণা: বিজেপি ২৪০, কংগ্রেস ৯৯

প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪ ১২:৫২
আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪ ১২:৫২

985

৫৪২ আসনের চূড়ান্ত ফল ঘোষণা: বিজেপি ২৪০, কংগ্রেস ৯৯

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটার দিকে দেশটির নির্বাচন কমিশন ৫৪২টি আসনের ফলাফল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ৫৪২টি আসনের মধ্যে ২৪০টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬, শিবসেনা (উদ্ভব) নয়টি, শিবসেনা (এসএইচএস) সাতটি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) পাঁচটি, সিপিআই (এম) চারটি ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) সাতটি আসনে জয় পেয়েছে।

এছাড়া আম আদমি পার্টি চারটি, ওয়াইএসআরসিপি চারটি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) তিনটি আসনে জয় পেয়েছে।

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট–লেনিনিস্ট) (লিবারেশন)–সিপিআই (এমএল) (এল), জনতা দল (জেডি-এস), জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএন), রাষ্ট্রীয় লোক দল (আরএলডি), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) দুটি করে আসনে জয় পেয়েছে।

এইচএএম (এস), এজিপি, কেসি (এম), আরএসপি, এনসিপি (অজিত), ভিওটিপিপি, জেডপিএম, অকালি দল, আরএলটিপি, এসকেএম, এমডিএমকে, এএসপিকেআর, এআইএমআইএম, ইউপিপিএল, বিজেডি, আপনা দল, এজেএসইউপি, ভারত এপি একটি করে আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থী জিতেছে ১০টি আসনে।

গত ১৯ এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হয়। সাত দফার এই নির্বাচন শেষ হয় ১ জুন। ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ।

প্রতিটি বুথফেরত জরিপ আভাস দেয়, এ নির্বাচনে আবার জিততে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট।

নরেন্দ্র মোদির দল এবার যে গত দুইবারের মতো পার্লামেন্টের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

সরকার গঠন করার জন্য বিজেপিকে তার জোট এনডিএর ওপর নির্ভর করতেই হচ্ছে। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’ সরকার গঠনের অন্য দলগুলোর সঙ্গে জোট করা যায় কি না সে বিষয়ে চেষ্টা করছে। এজন্য মোদির জোটসঙ্গী জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবং তেলুগু দেশম পার্টিকে (টিডিপি) কাছে টানার চেষ্টা করছেন তারা। বুধবার জোটের বৈঠকে এ নিয়ে আলোচনাও হবে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com