• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বন্যার পানিতে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৮ জুন, ২০২২ ৬:৫৮
আপডেট: শনিবার, ১৮ জুন, ২০২২ ৬:৫৮

বন্যার পানিতে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যার পানির স্রোতে নিখোঁজ হওয়ার দুই ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল ৭টার দিকে আলাদা জায়গা থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের বরাগীপাড়া গ্রামের মৃত নফেজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।

স্থানীরা জানান, গতকাল (১৭ জুন) বিকেল সাড় ৫টার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

একই দিন বরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে তীব্র স্রোতে ভেসে যান। এরপর শনিবার (১৮ জুন) সকাল ৬টার দিকে পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ওই দুইজনর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com