• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইভিএম নিয়ে ইসির আমন্ত্রণে যেতে চায়না বিএনপি

প্রকাশ: শনিবার, ১৮ জুন, ২০২২ ৪:২১
আপডেট: শনিবার, ১৮ জুন, ২০২২ ৪:২১

bnp 2

ইভিএম নিয়ে ইসির আমন্ত্রণে যেতে চায়না বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট

ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করার যে উদ্যোগ নিয়েছে তাতে অংশগ্রহণ করতে চায় না বিএনপি।

আগামীকাল রবিবার থেকে পর্যায় ক্রমে তিনদিনব্যাপী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন।

ইতিমধ্যে ৩৯ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ২১ জুন বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

অবশ্য আগে থেকেই থেকে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে আগ্রহ দেখাচ্ছে বিএনপি। এবারের সংলাপেও যোগ না দেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা এ সংলাপে যাচ্ছিনা। শুধু এই আমন্ত্রণ না, এ সংক্রান্ত কোনো আমন্ত্রণ নিয়েই বিএনপির কোনো আগ্রহ নেই। বিএনপির মূল লক্ষ এই সরকার হটিয়ে জনগনকে মুক্ত করা।’

তিনি বলেন, এসব লোক দেখানো সংলাপ করে চোখে ঠুলি পড়ানোর আমন্তণে বিএনপি সাড়া দিবেনা। ‘

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি এই সংলাপে যাচ্ছে না। আমরা বলতে চাই, এ সরকারের অধীনে নির্বাচন সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান এমনকি কোনো ব্যক্তির সাথেও কোনোপ্রকার বৈঠক, আলাপচারিতায় বিএনপি অংশ নিবেনা। বিএনপি ইসি নিয়েই ভাবছেনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com