• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সেতু উদ্বোধনের উৎসব উৎসব বন্ধ করে দূর্দিনে জনগণের পাশে দড়ান : প্রিন্স

প্রকাশ: রবিবার, ১৯ জুন, ২০২২ ৩:০৪
আপডেট: রবিবার, ১৯ জুন, ২০২২ ৩:০৪

সেতু উদ্বোধনের উৎসব উৎসব বন্ধ করে দূর্দিনে জনগণের পাশে দড়ান : প্রিন্স

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অন্চলে ভয়াবহ বন্যায় মানুষ যখন চরম বিপদে, নিত্যপণ্যের লাগামহীন উর্দ্ধগতিতে ঘরে ঘরে যখন বোবা কান্না, সরকার তখন নিজেদের ব্যার্থতা, দুঃশাসন আড়াল করতে সেতু উদ্বোধনের নামে কোটি কোটি টাকা অপচয় করে উৎসব আয়োজনে ব্যাস্ত।
তিনি অবিলম্বে উৎসব আয়োজন বন্ধ করে বানভাসী মানুষে উদ্ধার, বিনামূল্যে খাদ্য ও আশ্রয় প্রদান এবং পর্যাপ্ত ভর্তুকি দিয়ে নিত্যপণ্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যাবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান।
তিনি বলেন,জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী লীগ সরকার চরম দুর্দিনে জনগণের পাশে না থেকে উৎসবে মাতোয়ারা। এসব করে তারা প্রকারান্তরে জনগণের সাথে উপহাস করছে।
রোববার, জুন ১৯, ২০২২, ময়মনসিংহের হালুয়াঘাটে দলীয় কার্যালয়ে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নব গঠিত কমিটির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী,অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আবু হাসনাত বদরুল কবীর, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবুল আজিজ খান, আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্মেলন আবদুল গণি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইমরান হোসাইন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দুলাল,ধোবাউড়া উপজেলা সদস্য সচিব কামরুল হাসান সুমন, মহিলা দলের সাবেক সহ সভাপতি হোসনে আরা নীলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না, হালুয়াঘাট উপজেলা ছাত্র দলের হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন,পৌর সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, ধোবাউড়া উপজেলা আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল হক পলাশ,কৃষক দলের ধোবাউড়া উপজেলা আহ্বায়ক নয়ন মন্ডল, হালুয়াঘাট উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, তাঁতী দলের হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর, ধোবাউড়া উপজেলা আহ্বায়ক ওসমান গনি, সদস্য সচিব হাসান শাহ্, মৎস্যজীবী দলের হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক মোশাররফ হোসেন, ধোবাউড়া উপজেলা ওলামা দল নেতা মাওলানা ওবায়দুল ইসলাম,মাওলানা হাবিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ
মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স দূর্যোগ,দার্বিপাকে,দুর্ভোগ, দুঃসময়ে বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের জন্য রাজনীতি করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান শহীদ জিয়ার গণমুখী রাজনীতির পতাকা বহন করে যাচ্ছেন। জনগণের দুঃসময়ে বিএনপি সব সময় তাদের পাশে ছিল,আছে এবং থাকবে।
এর আগে গতকাল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী যুবদল,তাঁতী দলের উদ্যোগে দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা.জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দূঃস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করা হয়। এসব কর্মসূচিতেও বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com