• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারের

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ১০:০৪
আপডেট: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ১০:০৪

খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারের

স্টাফ করেসপন্ডেন্ট

অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারের মন্তব্য করে তার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।

মঙ্গলবার (২১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্ট শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হয়, অনাকাঙ্খিত ঘটনার জন্য বর্তমান সরকারকে দায়-দায়িত্ব বহন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, সরকার বাংলাদেশের মানুষের বাক-স্বাধীনতা, গণতন্ত্র, ভোটার অধিকার হরণ করে ক্ষান্ত হননি। এ সরকার মানুষের ওপরে জুলুম-নির্যাতন, গুম, খুনসহ যে অপকর্ম করছে সে ভয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে।

এ সময় সিলেট-সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিকসহ দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি

সংগঠনের সভাপতি শাহবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন-অর-রশিদ, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ উদ্দিন নেওয়াজ।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী, কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট, জিনাপের সভাপতি মিয়া আনোয়ার হোসেন মৎসজীবী দলের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com