• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

মির্জা ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ আগস্ট

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ৫:৪৭
আপডেট: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ৫:৪৭

 

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌস এ দিন ধার্য করেন। এদিন মির্জা ফখরুল হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। মামলার এক আসামি মারা যাওয়ায় তার প্রতিবেদন দাখিল না হওয়ায় বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন। বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ৬ (১) ১৪। মামলায় দন্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ আনা হয়েছে। এরপর ৫১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম