জনতার আওয়াজ ডেস্ক
আগামী ৩১ জুলাই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের বিটিআরসিতে ডাকা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রবিবার (২৮ জুলাই) সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সহিংসতায় কনটেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং তাদের ৩১ জুলাই বিটিআরসিতে এসে জবাব দিতে বলা হয়েছে।
এদিকে এদিকে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ সচল করা হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। তিনি বলেন, তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোও দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে।













