• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

পাকিস্তানেও ভূকম্পন অনুভূত, তবে ক্ষয়ক্ষতি নেই

প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২ ২:৩৩
আপডেট: বুধবার, ২২ জুন, ২০২২ ২:৩৩

পাকিস্তানেও ভূকম্পন অনুভূত, তবে ক্ষয়ক্ষতি নেই

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে আঘাতে কমপক্ষে ২৮০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দেশটিতে এ ভূকম্প আঘাত হানে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

এই ভূমিকম্পের প্রভাবে পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদসহ পেশওয়ার, ইসলামাবাদ, লাহোর, মোহমান্দ, বানের, পাঞ্জাব ও খাইবার পাখতুন খাওয়াতেও কম্পন অনুভূত হয়েছে।

এতে পাকিস্তানের ওইসব অঞ্চলের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আপাতত কোনও ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

মার্কিন ভূতত্ত্ব জরিপকারী সংস্থা জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তানের নিকটবর্তী খোস্ত এই ভূমিকম্প আঘাত হানে। ভূকেন্দ্র থেকে এই গভীরতা ছিল ৫১ কিলোমিটার। এটা আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের ৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল, ১২ কোটির মতো মানুষ এর কম্পন এলাকার মধ্যে ছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com