• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২ ঘণ্টা পর সচল ইন্টারনেট

প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ১:৫১
আপডেট: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ১:৫১

960005 3

২ ঘণ্টা পর সচল ইন্টারনেট

জনতার আওয়াজ ডেস্ক

দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ইন্টারনেট। সোমবার দেড়টার দিকে নেট সচল হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ইন্টারনেট শাটডাউন করা হয়।

জানা যায়, দেশের উদ্ভূত পরিস্থিতিতে এক ঘোষণায় সরকারের পক্ষ থেকে ইন্টারনেট শাটডাউন করা হয়।

এর আগে সাত দিনের মাথায় ফের গতকাল রোববার ফোর–জি নেটওয়ার্ক ফের বন্ধ করা হয়। দুপুর ১২টার পর সরকারের একটি সংস্থার নির্দেশে ফোর–জি সেবা বন্ধ করা হয়।

শনিবার সংস্থাটি বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোর–জি নেটওয়ার্ক বন্ধ থাকবে। ফোর–জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু–জির মাধ্যমে কথা বলা যায়।

কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়।

অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com