• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

পদ্মাসেতুর উদ্বোধনে সামিল হলো সিলেটও

প্রকাশ: শনিবার, ২৫ জুন, ২০২২ ৮:৫০
আপডেট: শনিবার, ২৫ জুন, ২০২২ ৮:৫০

পদ্মাসেতুর উদ্বোধনে সামিল হলো সিলেটও

নিউজ ডেস্ক

সম্ভাবনা আর সক্ষমতার প্রতিক পদ্মাসেতুর উদ্বোধন হয়েছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বৃহৎ অবকাঠামোর এই সেতুর উদ্বোধন করেছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়েছিল সিলেটও।

ভয়াবহ বন্যার কবলে পড়ায় পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে সিলেটে বড় কোনো আয়োজন ছিল না। মূল উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়েছিল সিলেট।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মাসেতুর উদ্বোধন, সুধী সমাবেশ প্রভৃতি সরাসরি দেখানো হয়। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআিইজি মফিজুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মূল উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বেলুন উড়ান অতিথিরা।

পরে জেলা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com