• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপি ত্রাণ বিতরণ

প্রকাশ: শনিবার, ২৫ জুন, ২০২২ ৯:২০
আপডেট: শনিবার, ২৫ জুন, ২০২২ ৯:২০

963258 6

নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপি ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

পদ্মা সেতু উদ্বোধন নিয়ে সরকার যখন মহাব্যস্ত এবং আনন্দ উৎসব করছে তখন বিএনপি জনগণের দল হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে স্ব স্ব জেলার নেতাদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে নেত্রকোণা জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
নেত্রকোণায় জেলার যে সমস্ত স্থানে ঢাকা মহানগর উত্তর বিএনপি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে সেসব স্থান হলো-
মদন উপজেলার পদমশ্রী এ ইউ খান হাইস্কুল মাঠ, গবিন্দশ্রী ইউনিয়ন; খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী কলেজ/হাইস্কুল মাঠ; মোহনগঞ্জ উপজেলার পাইকুড়া বাজার, তেতুলিয়া ইউিিনয়ন; বারহাট্টা উপজেলা বালীজুরী প্রাইমারী স্কুল, সাওতা ইউনিয়ন এবং নেত্রকোণা সদর উপজেলার মানিকপুর ঈদগাহ মাঠ, আমতলা ইউনিয়ন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক জনাব আমান উল্লাহ আমানের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব জনাব আমিনুল হক, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, ঢাকা মহানগর উত্তর এর সাবেক মেয়র প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য জনাব তাবিথ আউয়াল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক নেত্রকোণা জেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হেলালী, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম মতিন, আতাউর রহমান চেয়ারম্যান, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোস্তাফিজুর রহমান সেগুন, মোঃ আক্তার হোসেন, মোঃ মোস্তফা জামান, সদস্য-তবিরুল ইসলাম তুহিন, আলাউদ্দিন সরকার টিপু, রেজাউর রহমান ফাহিম, জাহাঙ্গীর মোল্লা, এ বি এম এ রাজ্জাক প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com