• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চিকিৎসাসেবা দিয়ে ফেনীতে বন্যাদুর্গতদের পাশে বিজিবি

প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১২:২৭
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১২:২৭

094415 bangladesh pratidin 17

চিকিৎসাসেবা দিয়ে ফেনীতে বন্যাদুর্গতদের পাশে বিজিবি

মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর জেলার দাগনভূঞায় ৫৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৫ আগস্ট) বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তত্ত্বাবধানে ফেনীর দাগনভূঁঞার সিলোনিয়া বাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে বিজিবি। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবি হাসপাতাল, ঢাকা এর মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মেজর শাহ মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে বন্যাদুর্গত ২২৫ জন পুরুষ, ১৭৫ জন নারী ও ১৫০ জন শিশুসহ মোট ৫৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com