• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

গণতন্ত্রকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবেঃ শফিকুল আলম মনা

প্রকাশ: সোমবার, ২৭ জুন, ২০২২ ৮:০৮
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২ ৮:০৮

গণতন্ত্রকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবেঃ শফিকুল আলম মনা

ফকির শহিদুল ইসলাম, খুলনা
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করলে গণতন্ত্রকে মুক্ত করা যাবে না। বর্তমান অবৈধ সরকার খালেদা জিয়াকে যেভাবে বন্দি করে রেখেছে, এদেশের গণতন্ত্রকেও সেভাবে বন্দি করে ফেলেছে। তাই গণতন্ত্রকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আর সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একদফা আন্দোলনের মধ্যেমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সোমবার (২৭ জুন) দৌলতপুর থানার ৩নং ওয়ার্ডে ও খালিশপুর থানার ১৪ ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের মাঝে প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন কালে বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, এই কর্তৃত্ববাদী সরকারের কাছে অনুনয়-বিনয় করে লাভ নেই। তারেক রহমান বলেছেন, ফয়সালা হবে রাজপথে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারলে, ভবিষ্যত প্রধানমন্ত্রীকেও ফিরিয়ে আনা হবে।
১৪ নং ওয়ার্ড বিএনপি: বিকাল সাড়ে ৪টায় স্থানীয় রায়েরমহল কলেজে ফরম বিতরণের উদ্বোধন অনুষ্ঠান খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান কাজী মো. রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন। চৌধুরি শফিকুল ইসলাম হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, শেখ শহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, জহর মীর, হেমায়েত হোসেন, ইমরানুল কবির, আমিনুল ইসলাম বাবু, মাহামুদ হাসান শুভ, আলমগীর হোসেন, আক্কাস আলী, শফিকুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন, আলাউদ্দিন তালুকদার, মহিলা দল নেত্রী এড. কানিজ ফাতেমা আমিন, আনজিরা খাতুন, নিঘাত সীমা, শাহানাজ সরোয়ার, পাপিয়া রহমান পারুল, লুবনা আক্তার বিউটি, মিসেস মনি আক্তার, যুবদল নেতা নুরুল ইসলাম নুরু, আশরাফুল আলম সেতু, আব্দুল হাই, সুমন হাওলাদার, ছাত্রদল মহেদী, হানিফ, মিরাজ হোসেন মল্লিক। সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মো. সাদিকুর রহমান। আলোচনা শেষে সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।
৩ নং ওয়ার্ড বিএনপি: সন্ধ্যা ৭টায় স্থানীয় মহেশ্বরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন অনুষ্ঠান দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান স ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম-আহবায়ক তারিকুল ইসলাম জহির। মাসুদ পারভেজ বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রোবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, শেখ ইমাম হোসেন, শরীফুল আনাম, শেখ আনসার আলী,খন্দকার হাসীনুল ইসলাম নিক,ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু,এডভোকেট কানিজ ফতিমা আমিন, মতলেবুর রহমান মিতুল ,জি এম মাসুম, আবু সাদাত মোহাম্মদ সায়েম, শহিদুল ইসলাম বিপ্লব , হুমায়ুন কবির, শাহনাজ সরোওয়ার, নিঘাত সীমা, সালমা বেগম, এম এম জসিম, রাকিবুল ইসলাম মিঠু, আব্দুল মাজেদ, এনায়েত হোসেন, পাপিয়া রহমান পারুল, মহিদুল ইসলাম, সৈয়দ মাইনুল ইসলাম, সিরাজুল ইসলাম সানি, শেখ জাকির হোসেন, লুবনা ইয়াসমিন, আলামিন সরদার রতন, পারভেজ মিজান, আল-আমিন লিটন, মোঃ সোহেব হোসেন, মো: সুজন, হাসিবুল রহমান শোভন, রাকিবুল হাসান, রাজু আহমেদ, অমিত হাসান, কাজি জহিরুল ইসলাম নয়ন, চুন্নু, মানিক হোসেন, শেখ মুরাদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com