• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বিএনপির নেতিবাচক রাজনীতি পদ্মার গহীনে নিমজ্জিত: কাদের

প্রকাশ: সোমবার, ২৭ জুন, ২০২২ ৯:২৯
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২ ৯:২৯

বিএনপির নেতিবাচক রাজনীতি পদ্মার গহীনে নিমজ্জিত: কাদের

স্টাফ করেসপডেন্ট

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপি’র নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতল গর্ভে তলিয়ে গেছে।

সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন বক্তব্য বিএনপি’র হতাশা এবং রাজনৈতিক দৈন্যতা উন্মোচিত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের সাথে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোনো উদ্বেগের কারণ নেই। বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন।

বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিল কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি’র ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি। এ থেকেই বিএনপি নেতারা দিনদিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গনতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপি’র দায়িত্বহীনতা, দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিএনপি’র রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, তবুও বিএনপি আত্মবিশ্বাসী ও অপরিণামদর্শী রাজনীতি চর্চা করেই যাচ্ছে।

বিএনপি কখনো বিপদে মানুষের পাশে দাঁড়ায় না দাবি করে ওবায়দুল কাদের বলেন, বানভাসি মানুষের পাশে যখন সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করছে তখন বিএনপি নেতারা লোকদেখানো ফটোসেশনে ব্যস্ত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com