• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকারের দুঃশাসনের বিষবাস্প এখন আরও ভয়াবহ: মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ৯:১৭
আপডেট: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ৯:১৭

সরকারের দুঃশাসনের বিষবাস্প এখন আরও ভয়াবহ: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট

বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাস্প এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিশ্বের সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারী রেখে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

গত ২৬ জুন ময়মনসিংহের পাগলা থানার পাঁচবাগে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা পাগলা থানা যুবদল নেতা তৌহিদুল ইসলাম এখলাসের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙ্গে দেয় এবং যুবদল নেতা শাকিল আহমেদ সজলকে বেধড়ক পিটিয়ে আহত করে। তাদের মোটর সাইকেলও ভেঙ্গে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ছাত্রলীগ কর্তৃক এই সন্ত্রাসী ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার(২৮ জুন) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বর মহাসমারোহে মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুস্কৃতিকারিরা দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতঙ্ক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।

বিএনপি মহাসচিব বলেন, ‘যুবদল নেতা তৌহিদুল ইসলাম এখলাসের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙ্গে দেয়া সহ যুবদল নেতা শাকিলকে বেধড়ক পিটিয়ে আহত গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হলো-দেশে আইনের শাসন নেই, দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য। আইনের শাসনের অনুপস্থিতি এবং সাজা পাবার পরও সরকারের আনুকুল্যে পার পেয়ে যাচ্ছে বলেই সন্ত্রাসীরা বীরদর্পে দেশব্যাপী বিরোধী দলসহ প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করতে আরও উৎসাহিত হচ্ছে।

বিবৃতিতে তিনি ছাত্রলীগের সন্ত্রাসীদের কাপুরোষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান এবং হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com