• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টঙ্গীতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৪
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৪

96001 9

টঙ্গীতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় টঙ্গীর খাঁপাড়া এলাকায় এশিয়া পাম্পের সামনের মহাসড়ক অবরোধ করেন তারা।

সিজন্স ড্রেসেস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এর ফলে প্রায় বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন অনেকে।

শিল্প পুলিশ ও কারখানা সূত্র জানায়, সিজন ড্রেসেস লিমিটেড কারখানায় ১ হাজার ৬০০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটিতে গত জুলাই মাসের অর্ধেক ও আগস্ট মাসের পুরো বেতন বকেয়া আছে।

9685

কারখানার শ্রমিক মোছা. রোকসানা বলেন, ‘এই ফ্যাক্টরিতে কাজ কইর‌্যা আমরা কোনো মাসেই ঠিকমতো বেতন পাই নাই। প্রত্যেক মাসেই বেতনের লইগ্যা কারখানার মালিক একটা না একটা ঝামেলা করে।’

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, তারা দেড় মাসের বেতন পাবেন। তবে গতকাল জুলাই মাসের বাকি অর্ধেক বেতন পরিশোধের কথা ছিল। শ্রমিকেরা বেতনের জন্য সারা দিন কারখানায় বসে ছিলেন। কিন্তু কারখানার মালিক বেতন দেননি। এ কারণে শ্রমিকেরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

তিনি আরও বলেন, এই কারখানার মালিক সব সময় শ্রমিকদের বেতন নিয়ে ঝামেলা করেন। এর আগেও কয়েকবার বহু দেনদরবার করে শ্রমিকদের বেতন পরিশোধ করাতে হয়েছে। এটার সমাধান হওয়া উচিত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com