• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শীঘ্রই কাটিয়ে ওঠা যাবে: ডিএমপি

প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৭
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৭

 

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শীঘ্রই কাটিয়ে ওঠা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশের বিভিন্ন অপারেশনাল সাফল্য নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তালেবুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলন ঘিরে আংশিক বা পরিপূর্ণভাবে ২২টি থানা পুড়ে গেছে। অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। কতটা অস্ত্র লুট হয়েছে সেটা দ্রুত সময়ে জানা যাবে। অস্ত্র বেশির ভাগ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, এটাও সাফল্য।

এ সময় অনুপস্থিত পুলিশদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির মিডিয়া বিভাগের এই ডিসি।

ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ চলছে জানিয়ে তালেবুর রহমান বলেন, ব্যাটারিচালিত রিকশা যাতে না নামতে পারে, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এখন পর্যন্ত ৭৩৪টি মামলা এবং ৩১ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে।

জেল পালানো ও হত্যা মামলায় আসামিদের গ্রেফতারে পুলিশ দ্রুততার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম