• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে যুবদলের লিফলেট বিতরণ-গণসংযোগ

প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ১:১৬
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ১:১৬

960

নোয়াখালীতে যুবদলের লিফলেট বিতরণ-গণসংযোগ

জনতার আওয়াজ ডেস্ক

নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট বিতরণ এবং জনগণের সাথে মতবিনিময় করা হয়।

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচী পালন করা হয়।

এসময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিগত সময়ে রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু সেই ত্যাগ জিয়া পরিবারের থেকে বেশি নয়। একটা মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছর কারাগারে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার চক্রান্ত হয়েছিল, কিন্তু তিনি যাননি। এই দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের জনগণের কথা চিন্তা করে তিনি দেশে থেকে গেলেন।

নেতা-কর্মীদের উদ্দেশে নয়ন বলেন, সবাইকে সংযত হতে হবে ধৈর্য ধারন করতে হবে । কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেয়া হবেনা।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সদস্য হেদায়েত ভুঁইয়া, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com