• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সীমান্তে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ৩:০৯
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ৩:০৯

974785

সীমান্তে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেল বিএসএফ

সিলেট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ওই বাংলাদেশির নাম হোছন আহমদ (৪১)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাটের পান্তুমাই ভারত সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

হোছন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে। এ ঘটনায় হোছনের পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ভারত সীমান্তের কাছে গরু চরাচ্ছিলেন হোছন আহমদ। দুপুর ১২টার দিকে তার একটি গরু ভারত সীমান্তের অভ্যন্তরে চলে যায়। গরু আনতে হোছন আহমদ ভারত সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যান।

বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘হোছন আহমদ নিজের গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হোছনকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিজিবির পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চাইলে থানায় গিয়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে।’

হোছনকে ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের আয়োজন করার কথা রয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com