• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি

প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ৩:৩৪
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ৩:৩৪

96666689 1

১০ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি

জনতার আওয়াজ ডেস্ক

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশের ১০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়েছে।

এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত ১০ কর্মকর্তাকে বর্ণিত পদে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিআইজি হিসেবে সিআইডিতে কর্মরত ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মো. আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আবদুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে।

এছাড়া স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়নে ডিআইজি হিসেবে কর্মরত ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রাপ্ত গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সেলিম মো. জাহাংগীরকে পুলিশ সদর দপ্তরে, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বর্তমানে অতিরিক্ত আইজি, পিবিআই, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. তওফিক মাহবুব চৌধুরীর আদেশ বাতিল করা হয়েছে।

সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত (সুপারনিউমারারি) কুমুম দেওয়ানকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com