• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চার অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের অনুমতি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক
এজহারভুক্ত চার অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক আদেশে এ অনুমতি দেওয়া হয়।

আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে ফৌজদারী মামলায় গ্রেপ্তারের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো এবং একই সাথে এ বিষয়ে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রেরণের জন্যও অনুরোধ করা হলো।

গ্রেপ্তারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদন্নোতি প্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তাদের মধ্যে শাহেন শাহ্ মাসুদ গত ১৬ অক্টোবর থেকে ডিবি হেফাজতে রয়েছে বলে ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে। শাহেন শাহ্ মাসুদ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম