• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তে এনডিপির অভিনন্দন

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ৬:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ৬:৩৭

 

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে

সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ-২০২৪ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ বিবৃতি দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ বলেন, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আমরা নানা কর্মসূচি পালন করে এসেছি। এই কালো আইনে ফ্যাসিবাদ সরকার সাংবাদিক, রাজনৈতিক এবং অবৈধ সরকারের বিরুদ্ধে যে কথা বলছে বা ফেইসবুকে লিখেছে তাকেই গ্রেফতার ও নির্যাতন করেছে।সাইবার কালো আইন মামলায় এখনো যারা গ্রেফতার রয়েছে তাদের সকলকে মুক্তি দিতে হবে এবং সকল মামলা প্রত্যাহার করে নিতে হবে। আমরা বিশ্বাস করি খুব দ্রুত আইন মন্ত্রনালয়ের মধ্যমে চূড়ান্তভাবে কালো আইন বাতিল করে সরকারি ভাবে প্রজ্ঞাপন দেবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম