• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

রোমানিয়ার পথে ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি ২৮ নাবিক

প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২ ২:২৭
আপডেট: শনিবার, ৫ মার্চ, ২০২২ ২:২৭

রোমানিয়ার পথে ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি ২৮ নাবিক

প্রবাস ডেস্ক

ইউক্রেনে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক অলভিয়া বন্দরের কাছাকাছি একটি বাংকারে প্রায় ৩৯ ঘণ্টা কাটিয়ে রোমানিয়ার পথে রওয়ানা হয়েছেন। ওই বাংকার থেকে বের হয়ে বাসে করে মলদোভার দিকে নাবিকেরা রওয়ানা হন। নাবিকেরা মলদোভা হয়ে রোমানিয়ায় যাওয়ার কথা রয়েছে।

নাবিকদের একজন আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৯ মিনিটে জানান, বাংকার থেকে তারা গাড়িতে রওয়ানা হয়েছেন। তাদের জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ক্ষেপনাস্ত্র হামলার শিকার হয়। জাহাজে গোলার আঘাতে তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। হামলার ২৪ ঘণ্টার মাথায় ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের সহায়তায় বৃহস্পতিবার নাবিকদের একটি টাগবোটে বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়।

গুগল মানচিত্রে দেখা যায়, অলভিয়া বন্দর এলাকা থেকে সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ হলো মলদোভা। প্রায় ২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে তাদের। এতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে।

নাবিকদের এক স্বজন অস্ট্রেলিয়াপ্রবাসী আবু সুফিয়ান জানান, তারা যাত্রা শুরু করেছেন এবং দোয়া চেয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজ তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্যবোঝাই করতে গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। দুই দিন পর অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে।

পরদিন বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি আটকা পড়ে। এক সপ্তাহের মাথায় হামলার শিকার হয়। বুধবারের হামলার পর এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন ধরে যায়। শুরুতে নাবিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে অলভিয়া বন্দর থেকে একটি টাগবোট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে নিথর দেহ পড়ে ছিল নাবিক হাদিসুর রহমানের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com