• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আসন্ন নির্বাচনে থাকছে না ইভিএম: বদিউল আলম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ ৫:০৫
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ ৫:০৫

 

নিজস্ব প্রতিবেদক

আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত নির্বাচন ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বদিউল মজুমদার বলেন, ‘ইভিএম যেহেতু মেশিন সেখানে কারিগরি ত্রুটি থাকে। তাই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে আসন্ন নির্বাচনে ইভিএম মেশিন আর ব্যবহার করা হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অতীতে যারাই নির্বাচনকে বিতর্কিত করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তার জন্য সুপারিশ করবে এই সংস্কার কমিশন।’

প্রায় চার ঘণ্টাব্যাপী চলা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসরের প্রতিনিধিরা। যেখানে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সবাই।

উক্ত সভার আলোচ্য বিষয়ে নির্বাচন কমিশনার কাছে সুপারিশ আকারে পেশ করবে সংস্কার কমিশন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম