• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ৩:২৫
আপডেট: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ৩:২৫

১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

দেশের মাটিতে পা রেখেই সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ সময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণ করে বলেন, ‘বাংলাদেশ আমার জন্মভূমি। এই শহর আমার শহর। দীর্ঘ ১১ বছর পর দেশে আসতে পেরে আমি শুকরিয়া আদায় করছি।’

‘তবে যুদ্ধ আমাদের শেষ হয়ে যায়নি, এখন প্রয়োজন জাতীয় ঐক্য। আগামী দিনে কঠিন কাজ করতে হবে। সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন এই তিনটি বিষয়ে সবাইকে একমত হতে হবে,’ বলেন তিনি।

রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রশ্নে আব্দুর রাজ্জাক বলেন, ‘আইন অঙ্গনে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহনগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিন ও আইনজীবী মুহাম্মদ শিশির মনির সেখানে উপস্থিত ছিলেন।