• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

সুইডেন বিএনপির নব গঠিত কমিটির প্রতি লন্ডন মহানগর বিএনপির অভিনন্দন

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ১১:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ১১:৫৩

সুইডেন বিএনপির নব গঠিত কমিটির প্রতি লন্ডন মহানগর বিএনপির অভিনন্দন

সুইডেন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।সুইডেন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। এক বিবৃতিতে ড.তারেক মাহফুজ কে আহ্বায়ক ও রেজাউল করিম শিশির কে সদস্য সচিব করে ঘোষিত ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্র ঘোষিত নির্ধারিত সময়ে একটি সার্থক কাউন্সিল উপহার দিতে সক্ষম হবে বলে আমাদের বিশ^াস। দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে এই আহ্বায়ক কমিটি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠায় ও বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিবাদী সরকারের কারাগার থেকে মুক্ত করতে প্রবাসে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। সুইডেন বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com