• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে চায় না: হাবিব উন নবী খান সোহেল

প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫২
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫২

96666658

বিএনপি জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে চায় না: হাবিব উন নবী খান সোহেল

জামালপুর প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আমরা যারা বিএনপি করি। আমাদের শক্তি আমাদের উপরে আল্লাহ নিজে। জনগণ এর বাইরে আমাদের কোন শক্তি নাই। এই দেশের মানুষ আমাদের শক্তি, আমাদের অন্য কেউ সহযোগিতায় ক্ষমতায় বসায় না, অন্য কারো ক্ষমতা নিয়ে আমরা ক্ষমতায় বসতে চাই না। যদি যেতে চাইতাম এর মধ্যেই দুই তিনবার ক্ষমতায় থাকতে পারতাম। কিন্তু আমরা বলেছি, বিএনপি জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে চায় না।

তিনি আরও বলেন, ২০০৮ সালে আমাদের নেত্রীর কাছে উনারা গিয়ে বলেছিলেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো আমাদের ক্ষমা করে দিয়েন। নেত্রী বলে ছিলেন, আপনারা বানাবেন মানে বেগম খালেদা জিয়া অন্য কারো সহযোগিতা নিয়ে ক্ষমতায় যায় না। একমাত্র জনগনের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যায়। এই জনগনের সাথে আমাদের যে ইস্পাত কঠিন সর্ম্পক হয়েছে তা দিন দিন আরো শক্তিশালী করার আহবান জানান।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলনে যাবার পথে জামালপুর শহরের বাইপাস মোড়ে জেলা বিএনপি আয়োজিত প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com