• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে বিএনপি : সালাহউদ্দীন

প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০৮
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০৮

960014

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে বিএনপি : সালাহউদ্দীন

কক্সবাজার প্রতিনিধি

গুম, খুন হবে না এমন বাংলাদেশ বিনির্মাণে তরুণেরাই প্রাণ বিসর্জন দিয়েছেন বলে মন্তব্য করেছেন কক্সবাজারের পেকুয়ার মগনামায় সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে বিএনপি। ভয়কে জয় করতে হবে। ভবিষ্যতে আর কোন যাতে করে রাষ্ট্র ও সমাজে বৈষম্য না থেকে থাকে সে লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এ পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকব না। সমাজ ও রাষ্ট্রে আমাদেরকে ভালো কাজগুলো বেছে নিতে হবে। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করতে হবে। বিগত সরকারের স্বৈরচারী ও ফ্যাসিষ্ট মনোভাবাপন্ন রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশে এ অবস্থা সৃষ্টি হয়েছে। অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পিছ পা হলে চলবে না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মগনামা কাজি বাজারে আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা সংলগ্ন জামে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এসময় উপরোক্ত কথাগুলো বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

ওইদিন সালাহউদ্দিন আহমেদের আগমন ও সমাবেশকে সফল ও স্বার্থক করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ সর্বস্তরের মানুষ সমাবেশে যোগ দেন। এসময় বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেছে মগনামা ইউনিয়ন যুবদল। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্ব বিশাল মিছিল সমাবেশস্থলে যোগদান করে।

ওইদিন পেকুয়ায় আরও একাধিক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির এ নেতা। দুপুরে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী চড়ুইভাতি অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমেদ। বিকেলে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় মাঠি আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠিত দুদলের খেলা উপভোগ করতে মাঠে যান বিএনপির এ জৈষ্ঠ্য নেতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com