• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫৪
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫৪

96669696 3

নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল।

বিকাল সাড়ে তিনটায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এএম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ রয়েছেন। বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও রয়েছেন।

বিএনপির প্রতিনিধি দলে আছেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

গত নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ নতুন দায়িত্ব নেবার পর এটিই বিএনপির সাথে প্রথম বৈঠক।

আনুষ্ঠানিক আগে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রবেশ করেই বিকাল তিনটার পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে তার চেম্বারে সাক্ষাত করেন।

পরে তারা সাড়ে তিনটায় সভাকক্ষে আনুষ্ঠানিক বৈঠকে বসেন।

বৈঠকে যোগ দেয়ার আগে সালাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ-কর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com