• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যৌক্তিক সময়ের মধ্যে সরকারকে নির্বাচন দিতে বলা হয়েছিল : মঈন খান

প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৫৯
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৫৯

96666633398

যৌক্তিক সময়ের মধ্যে সরকারকে নির্বাচন দিতে বলা হয়েছিল : মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক
‘নির্বাচন করার জন্য সরকার যৌক্তিক সময় নেবে’ দলের এমন বক্তব্যকে আবারো স্মরণ করিয়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এই সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে, এটা যৌক্তিক হবে না।

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে শুরুতেই বলা হয়েছিল, যৌক্তিক সময়ের মধ্যে সরকারকে নির্বাচন দিতে বলা হয়েছিল। এটা গতকাল (রোববার) রাষ্ট্রদূতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল কোন সময়টা যৌক্তিক। আমি বলেছিলাম এর উত্তর আমার কাছে নেই। তবে দেশের গ্রামের মানুষকে জিজ্ঞেস করা হলেও এটা বলতে না পারলেও তারা বলতে পারবে কোন সময়টা যৌক্তিক নয়।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোমেনবাগে দি মিলিনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত ডেমোক্রেসি অডিটোরিয়ামে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছয় মাস, ছাত্র-জনতা এখন কোথায়?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘গণতন্ত্রের জন্য দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। সর্বশেষ ২৪-এর আন্দোলনে যে নতুন সূর্য উদয় হয়েছে। সেই সূর্য কোনো দিন আমরা অস্তমিত হতে দিতে পারি না।’

তিনি বলেন, ‘সরকারকে যে দ্বায়িত্ব পালন করতে হবে। যাদের অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্ট যে মুক্তির আনন্দ উপভোগ করে ছিলাম। এখন ছয় মাস পরে এসে সে আনন্দ উপভোগ করতে পারছি না।’

মঈন খান বলেন, ‘আমরা সবাই চেয়েছিলাম প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আজকে কেন এই পরিস্থিতি তৈরি হলো এমন প্রশ্ন রাখেন তিনি।’

বাংলাদেশে সরকার চালানো ইংল্যান্ড, আমেরিকার সরকার চালানোর চেয়েও কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

এ গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপি নেত্রী এবং সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও সাংবাদিক আকবর হোসেন মজুমদার, প্রাণ আরএফএলের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, সাংবাদিক মঞ্জরুল আলম পান্না, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু প্রমুখ।

বৈঠক সঞ্চালনা করেন দি মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিজ বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার। এতে স্বাগত বক্তব্য দেন দি মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অভিনয় চন্দ্র সাহা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com