• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষার্থীদের, ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিতে হবে: আলী রীয়াজ

প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৬
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৬

960002 3

শিক্ষার্থীদের, ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিতে হবে: আলী রীয়াজ

পাবনা প্রতিনিধি
‘আপনি (শিক্ষার্থী) শিখবেন আপনার চারপাশের মানুষ থেকে। ভুল-ত্রুটি, সাফল্য-অর্জন সবকিছু থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। সমাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, ‘যিনি বিশ্ববিদ্যালয় আসে নি, বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পাননি, এমনকি মহাবিদ্যালয়েও যাননি তার কাছেও শিখবার অনেক কিছু আছে। শিক্ষা কেবলমাত্র চার দেয়ালের মধ্যে হয় না। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো সূত্রটা ধরিয়ে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য হলো ভিন্নমতকে শ্রদ্ধা করা। আমি যখন লাইব্রেরিতে যাই তখন আমার চোখে যে জিনিস ধরা পড়ে সেটা হলো-একই বিষয়ের ভিন্ন মতের বই পাশাপাশি থাকে সেখানে। বইয়ের লাইব্রেরীতে যখন যাবেন, বই মেলায় যখন যাবেন সেখানে দেখবেন বইগুলো সব তো এক কথা বলছে না; একই বিষয়ে ভিন্নমত আছে, পদ্ধতিগত ভিন্নতা আছে। সেটা সম্ভব হবে যখন আপনি মুক্তচিন্তা করতে পারেন।’

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আকন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসানসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর এবং নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষক সাইমুন নাহার রিতু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com