• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ইতিবাচক সব সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৪
আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৪

 

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াত ইসলামী ইতিবাচক সব সিদ্ধান্তকে সমর্থন জানাবে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে আলোচনার পরিকল্পনা রয়েছে, যা আমরা স্বাগত জানিয়েছি।

আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, কমিশন আমাদের কিছু বই সরবরাহ করবে, যা পর্যালোচনার পর জামায়াত ইসলামী ও সরকারের প্রতিনিধি দলের মধ্যে আলাদা বৈঠক হবে। সেখানে আমরা আমাদের মূল সিদ্ধান্ত ও মতামত তুলে ধরবো।

সংস্কার ও সময়মতো নির্বাচনের ওপর গুরুত্ব সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নায়েবে আমির বলেন, আমরা মনে করি, প্রয়োজনীয় সংস্কারে ঐকমত্যে পৌঁছানো উচিত এবং যথাসময়ে নির্বাচন আয়োজন করতে হবে।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

অন্যরা হলেন- দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মশিউল আলম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম