• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ নিষিদ্ধ হোক, সেটাই চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩৪
আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩৪

965874586

আ’লীগ নিষিদ্ধ হোক, সেটাই চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিষয় ক্লিয়ার করেছি, যে নৌকা ডুবে গেছে তা আর কখনো ভাসবে না। আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক। আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে তাদের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি। এতে করে তাদের পলিটিক্যালি ডিসফাংশনাল করা হবে। আমরা এতে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি। আমরা আশাবাদী, রাজনৈতিক শুদ্ধাচারের যে চর্চা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে অপশাসনের ধারা বজায় রেখেছিল, তা আমরা আর চাই না। আর অপশাসন দূরীকরণের যে সংস্কার, তা সব রাজনৈতিক দলকে বজায় রাখতে হবে। কারণ, বর্তমান প্রজন্মের কাছে এটা তাদের দায়ভার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com