• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কেন ওবায়দুল কাদেরের মতো শয়তানকে ধরা হলো না ?

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০০
আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০০

কেন ওবায়দুল কাদেরের মতো শয়তানকে ধরা হলো না ?

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের দিকে প্রশ্ন রেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ ইমরান সালেহ্ প্রিন্স বলেন, কেন ওবায়দুল কাদেরের মতো শয়তানকে ধরা হলো না। ৬ মাস পরে কেন ডেভিল হান্ট। ওবায়দুল কাদেরদের মতো শয়তানরা পালিয়ে গেলে পরে কেন।

তিনি বলেন, এই (ডেভিল হান্ট) অভিযান সফল করতে হলে আওয়ামী লীগের দোসরদের ধরতে হবে। আর কালবিলম্ব না করে দ্রুত আইনশৃঙ্খলার উন্নিত করেন। চাঁদাবাজি বন্ধ করেন। সতর্ক হোন, ব্যবস্থা নিন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া কালেক্টর মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ ইমরান সালেহ্ প্রিন্স।

তিনি বলেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের সেই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। কিন্তু ৫ই আগস্ট জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনা গণভবন তো ছেড়েছেন ঠিক ওই দেশ ছাড়াও হয়েছেন। তিনি এখনো ভারতের আশ্রিতা হয়ে আছেন।

সালেহ প্রিন্স বলেন, জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে হাসিনার নির্দেশে খুন হয়েছে। আর্ন্তজাতিকভাবে স্বীকৃত খুনি হাসিনাকে অবিলম্বে ফেরত চাই, বাংলাদেশের মাটিতে তার বিচার হবেই, কোন ক্ষমা নাই।

তিনি আরও বলেন, গতকাল ভারতের একটি পত্রিকা ইন্ডিয়া তোদের জনমত জরিপে দেখা গেছে ভারতের ৫৫% চায়না ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দেখ। দেখেন শেখ হাসিন আশ্রয় বাংলাদেশ নাই, ভারতীয় নাই, বিশ্বের কোথাও নাই হাসিনা আশ্রয়।

সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় ও জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হকের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, সম্মানিত সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহিন, সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, এডভোকেট মাহফুজুল হক প্রমুখ।

এছাড়া সমাবেশে জেলা, উপজেলা, উইনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতা কর্মীরা দলে দলে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিয়ে এসে যুক্ত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com