• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

পাঁচ জেলায় স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:০৫
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:০৫

পাঁচ জেলায় স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পাঁচটি জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই জেলাগুলো হলো— বগুড়া, গোপালগঞ্জ, টাঙ্গাইল, বাগেরহাট এবং হবিগঞ্জ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং গোপালগঞ্জ, টাঙ্গাইল, বাগেরহাট ও হবিগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com