• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৯২

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:১১
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:১১

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৯২

জনতার আওয়াজ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গত একদিনে আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযানে ১ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৪৯২ জনকে। এছাড়াও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত সারাদেশে ১ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় গ্রেপ্তারদের থেকে দুইটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।