গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানানোর পাশাপাশি মতিন মিঞায় শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল ফেলেছে। টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রাম থেকে শুরু করে প্রায় সব সামাজিক যোগাযোগ চলছে নিন্দা ও শাস্তির দাবি।
বৃহ্স্পতিবার(২০ ফেব্রুয়ারী) বিকেলে একটি তাহার ফেইসবুকের টাইমলাইনে মতিন মিঞা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করেন। এসময় তিনি জানতে চান মতিন মিঞা কোন দলের লোক। জামায়াত থেকে কবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন। তিনি আরোও লিখেন, একজন শহীদ জিয়ার সৈনিক কখনো তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে না।
এ বিষয়ে মতিন মিঞার মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ বলেন, আমরা গোলাপগঞ্জ উপজেলা বিএনপি শ্রীঘ্রই এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারন সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে?

