• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

জবির ‘এ’ ইউনিটের ১ম পর্বের ভর্তি পরীক্ষা শেষ

প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৪৫
আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৪৫

জবির ‘এ’ ইউনিটের ১ম পর্বের ভর্তি পরীক্ষা শেষ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে মোট ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। ফলে আসনপ্রতি ৫১ জন পরীক্ষার্থী লড়ছেন।

আজ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি আলাদা পর্বে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে; প্রথম পর্বে পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টায়, দ্বিতীয় পর্বে পরীক্ষা দুপুর ১ থেকে ২টায় এবং তৃতীয় পালার পরীক্ষা বিকেল ৪টা থেকে ৫টায় অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে মোট নম্বর ১০০ নম্বরে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য থাকবে ২৪ নম্বর এবং লিখিত পরীক্ষার জন্য থাকবে ৪৮ নম্বর। এছাড়া এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ১২ নম্বর ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ১৬ নম্বর যুক্ত হবে। ভর্তি পরীক্ষায় বিষয় থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান।

‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের) অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, প্রাণিবিদ্যা, অণুজীব বিজ্ঞান, ফার্মেসি, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, জেনেটিক ইন্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি।

গত ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির এবারের ভর্তি পরীক্ষা শুরু হয় এবং আগামী ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com