• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নতুন গবেষণামূলক প্রতিষ্ঠান এর আত্মপ্রকাশ

প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩২
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩২

985869

নতুন গবেষণামূলক প্রতিষ্ঠান এর আত্মপ্রকাশ

জনতার আওয়াজ ডেস্ক

‘ফাউন্ডেশন ফর স্ট্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ নামে গবেষণাধর্মী নতুন একটি ইন্সটিটিউটের আত্মপ্রকাশ হয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠানটি রাষ্ট্রে সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় ‘থিংক ট্যাংক’ হিসেবে গবেষণা কাজ করবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটি উদ্দেশ্যে ও লক্ষ্য তুলে ধরেন ‘ফাউন্ডেশন ফর স্ট্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর। অনুষ্ঠানে সেনা বাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও নৌ বাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

সাবেক সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম নরুউদ্দিন খানসহ অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তারাও ছিলেন। অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আইনজ্ঞ অধ্যাপক রোরহান উদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাদী আমিন, শামা ওবায়েদ, মওদুদ হোসেন আলমগীর পাভেল, শায়রুল কবির খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম উপস্থিত ছিলেন।

সাবেক পুলিশ প্রধান আশরাফুল হুদা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তারাও ছিলেন এই অনুষ্ঠানে। অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মেজর জেনারেল এম আবুল কালাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com