• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তের হামলা, নিহত ১

প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪৯
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪৯

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তের হামলা, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ সময় গুলিতে শিহাব কবির নাহিদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এদিন দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম। নিহত শিহাব পৌর ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com